সানি লিওনি-মিয়া খলিফার পর কলেজের মেধা তালিকায় এবার নেহা কক্কর

৩১ আগস্ট ২০২০, ০৯:২৬ AM

ভারতের পশ্চিমবঙ্গের আশুতোষ কলেজের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের মেধা তালিকায় নাম উঠে আসে অভিনেত্রী সানি লিওনির। আশুতোষ কলেজের ওই অদ্ভুত ত্রুটির খবরে হইচই পড়ে যায়। সানি লিওনি, মিয়া খলিফা, জনি সিনসের পর এবার নেহা কক্করের নাম উঠে এলো। বলিউডের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পীর নাম পশ্চিমবঙ্গের অন্য কলেজের মেধা তালিকায় উঠে এসেছে।

সেই বিভ্রান্তিকর তালিকা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে শোরগোল পড়ে গেছে মালদায়। এরই মধ্যে অভিযোগ জানানো হয়েছে সাইবার ক্রাইম বিভাগে। আশুতোষ কলেজ, বজবজ কলেজ, বারাসাত সরকারি কলেজের পর মালদার এই কলেজে মেধাতালিকা বিভ্রাটে নাম জড়ায় আঁখ মারে খ্যাত সঙ্গীতশিল্পী নেহা কক্করের। সেই মেধাতালিকা এখন ভাইরাল।

জানা গেছে, মালদার মানিকচক কলেজে বিএ পাস কোর্স, এডুকেশন ও ইংরেজি অনার্সের মেধা তালিকায় সবার উপরে রয়েছে নেহা কক্করের নাম। বিষয়টি নজরে আসার পর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। নেহার নাম মেধাতালিকা থেকে সরিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে আশুতোষ কলেজের ‘সানি’ বিতর্ক মেটার আগেই দক্ষিণ ২৪ পরগনার বজবজ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানির নাম প্রকাশ হয়। তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় হাসাহাসি। পরে বারাসাত সরকারি কলেজের ইংরেজি অনার্সের প্রভিশনাল মেরিট লিস্টেও সানি লিওনির নাম উঠে আসে। পরপর এমন ঘটনায় সাধারণ ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক সমাজে ছড়িয়ে পড়ে ক্ষোভ।

যদিও এ ব্যাপারে সানি লিুনি মজার ছলে বলেছেন, পরের সেমিস্টারে কলেজে দেখা হবে। আশা করি তোমরা আমারই ক্লাসে! (সূত্র: এই সময়)

ঘুমানোর আগে যে তিন সূরা পড়তেন রাসূল (সা:)
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামে নিপীড়ন ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তির ম…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬