বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ তিন পদ পূরণের অনুরোধ ইউজিসির

২৪ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ AM

© ফাইল ফটো

সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ প্রধান তিনটি পদ পূরণে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চিঠিতে জরুরিভিত্তিতে এ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে ইউজিসি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দেশের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারের পদ শূন্য রয়েছে। ফলে এ সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও সহজলভ্য করার লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে অন্ততপক্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে একবিংশ শতাব্দীর উপযোগী দক্ষ জনবল তৈরি করা সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে সরকার দেশের অধিকাংশ জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত এবং শিক্ষার্থীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার এই পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, বরিশাল ও গোপালগঞ্জসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপাচার্য পদে কেউ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই অবস্থা। দেশে বর্তমানে ৪৮টি সরকারি ও ৯৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬