শেখ হাসিনা, জার্সি নম্বর ১০

১৭ অক্টোবর ২০১৯, ০৬:১২ PM

১০ নম্বর খেলোয়াড়ের জার্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন ঢাকায় সফররত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে এই জার্সি তুলে দেন ইনফানতিনো। নীল রংয়ের জার্সিটি ফিফার পক্ষ থেকে দেওয়া হয়েছে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা) প্রেসিডেন্টকে ইনফানতিনো নামাঙ্কিত একটি জার্সি তুলে দেন। সবুজ জমিনে বাংলাদেশি পতাকা বসানো জার্সিটিও ১০ নম্বর খেলোয়াড়ের। আর নীচে রয়েছে একটি নৌকার ছবি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

একদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছান তিনি। প্রথমবারের মতো ঢাকায় এলেন ফিফার ৯ম এই সভাপতি। তবে, বাংলাদেশে কোনো ফিফা সভাপতির চতুর্থ সফর এটি।

এইচএসসিতে বিদেশ কেন্দ্রে পাস ৯০.৮৭ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
নাঈমের ফিফটিতে লড়াইয়ের পুঁজি বাংলাদেশের, ক্যারিবীয়দের লক্ষ্…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল—কো…
  • ৩১ অক্টোবর ২০২৬
সিলেটে এইচএসসিতে এবার পাসের হার ৫০.৯০ শতাংশ
  • ৩১ অক্টোবর ২০২৬
পাসের হারে এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ ছেলেদের থেকে পিছিয়ে মেয়েরা
  • ৩১ অক্টোবর ২০২৬