বিদ্রোহীদের তোপে ক্যাম্পাস ছাড়লেন ছাত্রলীগ সভাপতি

১৩ অক্টোবর ২০১৯, ০৯:৪০ AM

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশকে লাঞ্ছিত করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছে বিদ্রোহী গ্রুপ। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ক্যাম্পাসে এসে সংগঠনের টেন্টে অবস্থান নিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। কিছুক্ষণ পরই বিদ্রোহী গ্রুপের নেতা বিপুল খান ও শাহজালাল হোসেন সোহাগ সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে সভাপতি পলাশকে টেন্ট থেকে চলে যেতে বলেন।

পলাশকে অসম্মানজনক কথাও বলেন বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে পলাশ কিছু না বলেই টেন্ট ত্যাগ করেন। এরপরই বিক্ষোভ মিছিল বের করেন বিদ্রোহীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে আবার টেন্টে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা পলাশ-রাকিবকে আগেই ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। কারণ দুর্নীতিবাজদের এ ক্যাম্পাসে ঠাঁই হবে না।’

সমাবেশ শেষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুয়েট ছাত্র ‘আবরার ফাহাদ হত্যার বিচার হবেই’ শীর্ষক লিফলেট বিতরণ করেন বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন কীভাবে, জানাল শিক্ষাবোর্ড
  • ৩১ অক্টোবর ২০২৬
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ভোলায় পাসের হার ৩৯.৫৪%, ছয় জেলার মধ্যে চতুর্থ
  • ৩১ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলে বকেয়াসহ বেতন কাল থেকে, পাবেন না দুই লাখ সরকা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ডিবি হারুনসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে অবসর
  • ৩১ অক্টোবর ২০২৬
আরও ৫ প্রতিষ্ঠানের সবাই পেল জিপিএ-৫
  • ৩১ অক্টোবর ২০২৬