জাবি © সংগৃহীত
দেশব্যাপী চলমান ককটেল হামলার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকার অভিযোগে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তি প্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম মোঃ আসাদুল আলম।
বিজ্ঞপিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তমোঃ আসাদুল আলমকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
জানা গেছে, আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শহীদ তাজউদ্দিন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী।