অফিস টাইমে কার্ড খেলায় মগ্ন ঢাবির ৫ কর্মচারী

১৪ মে ২০২৬, ০৫:২২ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৯:২৫ PM
কার্ড খেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাচঁজন কর্মকর্তা

কার্ড খেলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাচঁজন কর্মকর্তা © টিডিসি ফটো

রুটিন দায়িত্ব ফেলে রেখে কর্মচারী সমিতি ক্লাবে গিয়ে কার্ড খেলতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সাবেক একজন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির চারজন কর্মকর্তাসহ মোট পাচঁজন। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা তিনটার দিকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি ক্লাবে তাদের কার্ড খেলতে দেখা যায়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক (অবসরে যাওয়া) মো. আজিজুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সহকারী কেয়ারটেকার দেলোয়ার হোসেন (সবুজ), ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবহনের বাস সিনিয়র বাস চালক সেলিম, কন্টাক্টার জামাল হোসেন, তৃতীয় শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম ও তৃতীয় শ্রেণির একজন কর্মচারীর স্বামী ক্লাবের রুমে বসে জুয়া খেলছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি শেখ মোহাম্মদ সারোয়ার মুর্শেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এরকম কিছু হওয়ার কথা না। তারপরও আমি ব্যাপারটা তদন্ত করে জানাচ্ছি। যদি ক্লাবে অফিস টাইমে জুয়া খেলার ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: কার্ড
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ে অতিষ্ঠ? সোলার সিস্টেম কতটা কার্যকর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬