উত্তরা ইউনিভার্সিটিতে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’ অনুষ্ঠিত

০১ আগস্ট ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫ উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়

বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫ উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় © টিডিসি

উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের অ্যালামনাই ও অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বিজনেস অ্যালামনাই রিইউনিয়ন ২০২৫’। আজ শুক্রবার (১ আগস্ট) উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং বিশেষ অতিথিরা একত্র হয়ে স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী তারেক উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বিজনেস স্কুলের ডিন ড. ইসরাত হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. এ এস এম শাহাবুদ্দিন। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির‌ উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। তিনি তার বক্তব্যে অ্যালামনাইদের সক্রিয় অংশগ্রহণ ও বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে তাদের অটুট সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী, যিনি অ্যালামনাইদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। এরপর বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মাহিউদ্দিন ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ আহ্বির আজাদ। 

আনুষ্ঠানিক পর্বে আরও বক্তব্য দেন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলেন। এ ছাড়া ৩১ জুলাই ও ০১ আগস্ট দুইদিনব্যাপী হোন্ডা লিমিটেডের সৌজন্যে শিক্ষার্থীদের ফ্রি বাইক রাইড ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শেষ অংশ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে ধন্যবাদ প্রদান করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ইনচার্জ মোহাম্মদ আলী। তিনি সব অতিথি, অংশগ্রহণকারী ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

লাঞ্চবিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় বিনোদনমূলক নানা আয়োজন, মজার খেলা, রেফেল ড্র ও বাইক রাইডিং। বিকেলের অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছাত্র-ছাত্রী ও প্রাক্তন শিক্ষার্থীদের শিল্পীসত্তা প্রকাশ পায়। সন্ধ্যায় আয়োজন করা হয় এক জমকালো মেগা কনসার্ট। যেখানে পারফর্ম করেন ‘লালন’ ব্যান্ড।

এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল স্কুল অব বিজনেস অ্যাডমিন্ট্রিশন, অফিস অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ও অফিস অব পাবলিক রিলেশন্স।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9