হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই

১৩ আগস্ট ২০২৬, ০৫:২৪ PM
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া কারো মৃত্যু না হলেও গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি পৌঁছেছে ৮৯০ জনে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)  স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৫১ জনের মধ্যে। আর আগে উপসর্গ দেখা যাওয়া ৭৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৯১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৩। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪০ হাজার ৭৬ জনে।

ধ্বংসপ্রাপ্ত রাড্ডা ক্লিনিক নিজ অর্থায়নে পুনর্নির্মাণের ঘোষ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
আগের ভিসিকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের ‘৫৬?’ প্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সাপের কামড়ে আইসিইউতে শিক্ষার্থী, প্রাধ্যক্ষের পদত্যাগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬