ময়মনসিংহ মেডিকেলে ১১ বছর ধরে বন্ধ রেডিওথেরাপি সেবা, দুর্ভোগে রোগীরা

০১ জুলাই ২০২৬, ০৫:১৮ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ১১ বছর ধরে বন্ধ রয়েছে রেডিওথেরাপি সেবা। এতে চমর দুর্ভোগে পড়েছে ক্যানসার রোগীরা। তাদের চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ঢাকায়। বাড়তি যাতায়াত ও চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে গিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। অর্থাভাবে অনেক রোগী সময়মতো রেডিওথেরাপি নিতে না পারায় জটিল হচ্ছে রোগ, হারাচ্ছেন সুস্থ হওয়ার মূল্যবান সুযোগ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৫ সাল থেকে রেডিওথেরাপি বিভাগের মেশিন বিকল হয়ে পড়ে। এর পর থেকে সেটি আর সচল করা সম্ভব হয়নি। নতুন ভবন নির্মাণ শেষে অত্যাধুনিক রেডিওথেরাপি ইউনিট চালুর পরিকল্পনা থাকলেও নির্মাণকাজ শেষ না হওয়ায় এখনো সেবা চালু করা যায়নি।

ময়মনসিংহ সদর উপজেলার চরপাড়া এলাকার ক্যানসার রোগী সুফিয়া বেগমের স্বামী সজল আলী (৫৫) বলেন, স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়মিত ঢাকায় নিতে হচ্ছে। প্রতিবার যাতায়াত, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারকে আর্থিক সংকটে পড়তে হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় চারবার ঢাকায় নিয়েছি। প্রতিবার প্রায় ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। গরিব মানুষের পক্ষে এই ব্যয় বহন করা খুবই কষ্টকর।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান মুক্তাগাছা উপজেলার রায়খোলা এলাকার বাসিন্দা রায়হান। তিনি বলেন, তার বাবার ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে রেডিওথেরাপি নিতে হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা, যাতায়াত ও চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারের ছয়টি গরু পর্যন্ত বিক্রি করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাকে রেডিওথেরাপি দিতে হবে। আমরা মধ্যবিত্ত পরিবার। ঢাকায় যাওয়া-আসা ও চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছি। যদি ময়মনসিংহেই সেবা চালু থাকত, তাহলে অনেক কষ্ট কম হতো।’

হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, ক্যানসারের অনেক রোগীর অস্ত্রোপচারের পর রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো এই চিকিৎসা না পেলে রোগীর জটিলতা বাড়তে পারে।

আরও পড়ুন: এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে বিভাগটি চালু হওয়ার পর প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী রেডিওথেরাপি সেবা নিতেন। পরে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ায় প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী বিভাগের বহির্বিভাগে আসতেন। এর মধ্যে ৮ থেকে ২০ জন রোগীর রেডিওথেরাপির প্রয়োজন হতো। বর্তমানে সেই রোগীদের প্রায় সবাইকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে পাঠানো হচ্ছে।

রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. আহমেদ জাবির বলেন, প্রায় ১১ বছর ধরে রেডিওথেরাপি সেবা বন্ধ রয়েছে। এতে রোগীদের দুর্ভোগ অনেক বেড়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ শয্যার ক্যানসার ইনস্টিটিউট নির্মাণের কাজ চলছে। ২০২১ সালে শুরু হওয়া এ প্রকল্প ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। বর্তমানে ১৩ তলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। পূর্ত বিভাগের কাজ শেষ হলে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। এরপর রেডিওথেরাপিসহ আধুনিক ক্যানসার চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ বিভাগের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত ক্যানসার চিকিৎসার অপেক্ষায় আছেন। প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে রোগীদের আর ঢাকামুখী হতে হবে না।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকির হোসেন বলেন, নির্মাণাধীন ক্যানসার ইনস্টিটিউটের কাজ শেষ হলেই রেডিওথেরাপি সেবাসহ পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসা কার্যক্রম চালু করা যাবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9