৬ শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ দ্বীন কর্তৃপক্ষ

০৭ জুন ২০২৬, ০৪:৩৯ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৭:৩৬ PM
আদ্-দ্বীন হাসপাতাল

আদ্-দ্বীন হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুবরণ করা প্রত্যেক ভুক্তভোগী পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রবিবার (৭ জুন) ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করা হয়। দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী শিশির মনির জানান, হাসপাতাল কর্তৃপক্ষের আগের ঘোষিত সব সুযোগ-সুবিধা বহাল থাকবে এবং এর পাশাপাশি বাড়তি হিসেবে প্রত্যেক শিশুর পরিবারকে নগদ ৮০ লাখ টাকা করে দেওয়ার যৌথ সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর আগে শনিবার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার ঘোষণা দিয়ে আজীবন বিনামূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দিয়েছিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নগদ অর্থ ছাড়াও বেশ কিছু দীর্ঘমেয়াদি সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে আজীবন ফ্রি চিকিৎসা সুবিধা, যার আওতায় ভুক্তভোগী পরিবারের বাবা, মা, ভাই-বোন ও সন্তানরা আদ্-দ্বীন হাসপাতাল ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এছাড়া শিক্ষাসুবিধার অধীনে আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা পূরণ সাপেক্ষে বিনা বেতনে পড়ার সুযোগ থাকছে এবং মেডিকেল কলেজ বা অধিক ব্যয়বহুল শিক্ষার ক্ষেত্রে বিশেষ বৃত্তি বা টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী আদ্-দ্বীনে চাকরির সুযোগও দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় সংগীতের ব্যাকগ্রাউন্ডে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির ২ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১০০ গুণী শিক্ষক নির্বাচন কীভাবে, নীতিমালা প্রকাশ করল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি পলিটেকনিকে ৪০ হাজার সিটের বিপরীতে রেকর্ড আবেদন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬