২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সংক্রমণ বেড়েছে, মৃত্যু ৩

২৭ জুলাই ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৬:১৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪০৯ জন। আজ মারা যায় ৩ জন। রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে, আর মৃত্যু হয়েছে ৭৬ জনের।

আরও পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৪২.৩ শতাংশ নারী এবং ৫৭.৭ শতাংশ পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬