নিয়ন্ত্রণহীন নেতাকর্মীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা

২৭ জুলাই ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

নেতাকর্মীরা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর শাহবাগে চলমান ইস্যু নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। এ সময় কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সকল জেলা, মহানগর, থানা, উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। 

সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, এই মুহুর্তে সারা দেশের নেতাকর্মীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অর্গানোগ্রামের (সাংগঠনিক কাঠামো) সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্লাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি।

গতকাল শনিবার (২৬ জুলাই) সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিতের ঘোষণা এলো।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬