কুমিল্লায় চট্টগ্রামগামী ট্রেন লাইনচ্যুত

১৯ জুলাই ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৮:১৩ AM
চট্টগ্রামগামী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামগামী ট্রেন লাইনচ্যুত © টিডিসি ফোটো

কুমিল্লার সদর রসুলপুর রেলস্টেশনের আউটার সিগনালে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কুমিল্লা বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার।

তিনি জানান, ‘পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। লাকসাম জংশন থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে নতুন ইঞ্জিন দিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।’

আরও পড়ুন: চলতি বছরে করোনায় আক্রান্ত ৬৯৯, মৃত্যু কত?

দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬