২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে, আক্রান্ত কমেছে

১৬ জুলাই ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৬:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। আজ ডেঙ্গুতে ২ জন মারা যায়। বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৭৫ জন এবং কোনো মৃত্যুবরণ করেনি। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯৬ জন এবং মৃত্যু ২ জন । চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯০৬ জনে, আর মৃত্যু হয়েছে ৬০ জনের।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টার আক্রান্তদের লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে—ডেঙ্গু রোগীদের মধ্যে ৩৯.৯ শতাংশ নারী এবং ৬০.১ শতাংশ পুরুষ।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির মৌসুমে মশার প্রজননক্ষেত্র বেড়ে যাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। এ সময় ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬