চলতি বছরে করোনায় ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ৬৯০

১৫ জুলাই ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০৬:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯০ জন আর মৃত্যুবরণ করেছেন ২৭ জন। মঙ্গলবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৩৫ জনে।

আরও পড়ুন: শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২ শিক্ষার্থী

এদিকে, করোনায় দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৬ জনে পৌঁছেছে। এর মধ্যে চলতি বছরেই প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৪ জন নারী।

ভৌগোলিক বিভাজনে দেখা যায়, চলতি বছরে করোনায় ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ৪ জন এবং সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি সচেতনতা ও সতর্কতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬