২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

০৯ জুলাই ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০৬:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ করোনায় কোনো মৃত্যু নাই। বুধবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল ২৪ ঘণ্টায় দেশে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল আর করোনায় ১ জন মৃত্যুবরণ করে। 

আরও পড়ুন: ‘আইন কাউন্সিলের’ বাস্তবায়ন চায় ইউনানী মেডিকেলের শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২০৩ জনে।

অন্যদিকে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৪ জনে অপরিবর্তিত অবস্থায় আছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৪ জন ও সিলেট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬