২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত কত?

০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৮:১৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ করোনায় ১ জন মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে।

আরও পড়ুন: রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ

অন্যদিকে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৪ জনে পৌঁছেছে। তবে চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

এ বছর করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রামে ১০ জন, খুলনায় ৪ জন ও সিলেট ২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।

করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অধিদফতর। এছাড়া সচেতনতা ও সতর্কতা বজায় রাখার উপরও গুরুত্বারোপ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9