করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে

২৮ জুন ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৪:৩৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন সাতজন। শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮২ শতাংশ।

নিহত দুইজনের একজন পুরুষ এবং অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। একজন চট্টগ্রাম বিভাগের, অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। এদের একজন সরকারি হাসপাতালে এবং অপরজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ২৯ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছর মারা গেছেন ২২ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। এর মধ্যে ২০২৫ সালেই শনাক্ত হয়েছেন ৫৩৫ জন।

উল্লেখ্য, গতকাল শুক্রবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু এবং ১০ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9