২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

২৬ জুন ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৬:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ জন। তবে, এই সময়ের মধ্যে করোনায় কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গতকাল সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছিল ২৬ জন, তবে সেই দিনেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাদের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায়, মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৬৩ জনে পৌঁছেছে।

আজ নতুন করে কোনো মৃত্যু না হওয়ার ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৫১৮ জনে অপরিবর্তিত রয়েছে। তবে, চলতি বছরের মধ্যে করোনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আটজন পুরুষ এবং ১১ জন নারী। এই বছরে মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় সাতজন, চট্টগ্রামে ৯ জন, এবং খুলনায় তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর সবার প্রতি আহ্বান জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ও  সচেতন থাকতে।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬