চা না খেলে দিন শুরু হয় না— শরীরের উপর কী প্রভাব পড়ছে জেনে নিন

১১ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ PM
চা

চা © সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে এক কাপ ধোঁয়া উঠা চা না খেলে যেন দিনই শুরু হয় না। অবশ্য কারও কারও কফি বা গ্রিন টি খাওয়ার অভ্যাস রয়েছে। এছাড়া অনেকের ঘুম ভাঙতে চায় না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চা খাওয়ার এ অভ্যাসে কী ক্ষতি হতে পারে তা কি জানেন? 

আমাদের শরীরে কর্টিসল নামের এক ধরনের হরমোনের ক্ষরণ হয়। অনেকেই হয়ত জানেন, এ কর্টিসল হরমোন মন খারাপ, মানসিক অবসাদ, দুঃখের অনুভূতির জন্য দায়ী। এ কর্টিসল সামান্য পরিমাণে নির্গত হলে খুব একটা ক্ষতি নেই। তা আপনাকে সজাগ রাখতে সাহায্য করে।

মাত্রাতিরিক্ত কর্টিসল হরমোনের ক্ষরণ মোটে ভালো নয়। চায়ের ক্যাফেইন শরীরে ঢুকে কর্টিসলের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। ফলে দিনের বাকি সময় উদ্বিগ্ন ভাব, অস্থিরতা বা ক্লান্ত বোধ করতে পারেন। এ হরমোনজনিত অসামঞ্জস্য শরীরের ইনসুলিনের ভারসাম্যেও প্রভাব ফেলে, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, চা খাওয়ার অভ্যাস আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর, তা অনেকটাই নির্ভর করে তার পরিমাণ ও সময়ের ওপর। সাধারণত সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা পানের অভ্যাস আমাদের মধ্যে প্রচলিত। এটি একটি সুস্থ জীবনযাপনের অংশ হলেও, অতিরিক্ত চা পান বা ভুল সময়ে চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

সকালে চা খাওয়ার সঠিক সময় কখন?
একান্তই যদি চা খাওয়া ছাড়তে না পারেন তা হলে ঘুম থেকে ওঠার অন্তত আধা ঘণ্টা, এক ঘণ্টা পর চা খাওয়াই সবচেয়ে ভালো। এতে বিপাকক্রিয়া উন্নত হয়, হরমোন ভারসাম্যে বজায় থাকে।

এছাড়া একেবারে খালি পেটে চা খাওয়া থেকে বিরত থাকুন, ঘুম থেকে উঠে এক কাপ পানি পানের চা পান করুন। দিনে ৪-৫ কাপ চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তাই দিনে ২-৩ কাপ চা যথেষ্ট।

ট্যাগ: চা ঘুম
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ইয়ামিন
  • ২২ মে ২০২৬
৪৫ মণের ‘ঠান্ডা ভোলা’র দাম ১২ লাখ, ‘দাদা ভাই’ ডাকলে সাড়া দে…
  • ২২ মে ২০২৬
চোট এড়াতে জেমিনির সহায়তা নেবেন মেসিরা
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081