অপরিষ্কার বিছানার চাদর-বালিশের কভার থেকে হতে হতে পারে যেসব রোগ

১৪ অক্টোবর ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৯:১৯ AM
বিছানার চাদর ও বালিশের কভার

বিছানার চাদর ও বালিশের কভার © সংগৃহীত

আমরা প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘণ্টা বিছানায় ঘুমানোর পাশাপাশি সময় কাটাই। কিন্তু অনেকেই জানেন না, নিয়মিত বিছানার চাদর ও বালিশের কভার পরিষ্কার না করলে তা হয়ে উঠতে পারে নানা ধরনের জীবাণু ও অ্যালার্জির আঁতুড়ঘর। প্রতিদিন নিয়মিত ব্যবহারের ফলে মুখ ও চুলের ময়লা, মৃতকোষ, তেল, ঘাম এগুলো বেশি জমে। এছাড়া ধূলিকণা, ব্যাকটেরিয়া এমনকি ডাস্ট মাইটের মতো অণুজীবও আমাদের বিছানায় জমে থাকে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত এসব জিনিস পরিষ্কার না করলে ঘুম নক হওয়া, অ্যালার্জি, চুলকানি, একজিমা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

কতদিন পরপর ধোয়া জরুরি?
আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের পরামর্শ অনুযায়ী, চাদর সপ্তাহে অন্তত একবার এবং বালিশের কভার ১–২ বার ধোয়া উচিত। তাহলে শুধু আপনার ঘুমই ভালো হবেনা, বরং স্বাস্থ্যের জন্যেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনি যখন একটি পরিষ্কার বিছানার চাদরে শুয়ে থাকবেন তখন সেই অনুভূতিটি আসলে অন্যরকম। বাড়িতে অতিথি আসার আগে বিছানার চাদর, বালিশের কভার অনেকে বদলে নেন। তবে অন্যান্য সময় নিজের জন্য বদলানো হয়ে উঠে না। এতে আপনি নিজেরই ক্ষতি করছেন। যদি আপনার সামর্থ্য থাকে ১ থেকে ২ মাস পরপর বিছানার চাদর ও বালিশের কভার পরিবর্তন করতে পারেন। কিন্তু অবশ্যই আপনি যদি স্বাস্থ্য সচেতন হোন, তাহলে সপ্তাহে একবার বিছানার বেডসিট ভালো মতো পরিষ্কার করবেন এবং বালিশের কভার সপ্তাহে এক দুইবার পরিষ্কার করবেন। 

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গরমের দিনে বা যাদের অতিরিক্ত ঘাম হয়, তাদের আরও ঘন ঘন চাদর ধোয়া দরকার। এছাড়া সর্দি-কাশি বা কোনো ধরনের অসুস্থতা থাকলে ব্যবহৃত চাদর ও বালিশের কভার দ্রুত ধুতে হবে, যাতে জীবাণু ছড়াতে না পারে।

এগুলো ধোয়ার সময় সম্ভব হলে গরম পানি ব্যবহার করা ভালো, কারণ এতে জীবাণু ও ধুলো কীট সহজে নষ্ট হয়। ঘরের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নিয়ম মেনে এগুলো করা জরুরি। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9