দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু আতঙ্ক, হাসপাতালে নতুন ভর্তি ৩১৭

০৬ জুলাই ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৬:০২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৭ জন। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১২৭ জন, যা বিভাগীয় পর্যায়ে সর্বোচ্চ। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৩১৭ জন নতুন রোগী শনাক্ত হন। এর মধ্যে শুধু বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছেন ১২৭ জন।

এদিকে বরগুনা জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮ জন। চলতি বছরে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৭১ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা গেছেন ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ এবং মৃত্যুর সংখ্যা ছিল রেকর্ড ১ হাজার ৭০৫।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬