ডেঙ্গুর নতুন ঘাঁটি বরগুনা, চিকিৎসা সংকটে বাড়ছে ভোগান্তি

১৪ জুন ২০২৫, ০৮:১৭ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ১২:৫৮ PM
বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ © সংগৃহীত

দেশে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশ। এ বছর এডিস মশার প্রকোপ বাড়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনসহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন সচেতন মহল, পাশাপাশি সাধারণ মানুষের রয়েছে অসচেতনতা। এদিকে, হাসপাতালে চিকিৎসক সংকট ভোগান্তি বাড়াচ্ছে।

প্রায় ১২ লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই ২-৩ জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরমধ্যেই মারা গেছেন কয়েকজন। 

স্থানীয়রা জানান, আমাদের সবার বাসায় ২/৩ জন করে ডেঙ্গু রোগী আছে এখন। আশেপাশের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে না অনেকদিন ধরে।

গত মে মাসের শেষভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারি বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত শেষের পর যে তাপপ্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের অধ্যাপক ড. মো. সামসুজ্জোহা বলেন, ‘জলাভূমি গুলো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে প্লাবিত হয়। এই জমে থাকা পানি পরবর্তীতে আমাদের জন্য ময়লার ভাগার এবং একই সাথে এডিস মশার প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করে।’

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকলে নিশ্চিত করে বলা যায় ওই এলাকায় জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। সেখানে এডিস মশার ঘনত্ব বেশি, লোকজন ও বেশি। এজন্য ওই এলাকার মানুষ বেশি আক্রান্ত হচ্ছে।’

স্থানীয়রা বলছেন, ‘বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে ৬ মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। ২০২১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া, ডাস্টবিনগুলোও হয়েছে বেদখল।স্থানীয়রা অভিযোগ করে জানান, যেখানে সেখানে ময়লা ফেলছে। নদী, খালে ময়লা ফেলছে এর কারণে বেশি করে রোগ ছড়াচ্ছে।

বরগুনা পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ‘বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপ বেশি তা জানার জন্য আমরা আইইডিডিআর বরাবর পত্র পাঠিয়েছি বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য। ঈদের ছুটির পরপরই তারা আসবে, এখানে গবেষণা করে দেখবে কেন এখানে ডেঙ্গুর প্রকোপ বেশি হচ্ছে।’

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তাঁরা।

তিনি বলেন, ‘রোগী জায়গা দিতে পারছি না। আমাদের ধারণক্ষমতার বেশি রোগী এখানে আসছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দেয়ার চেষ্টা করছি। আইসিইউ এর ব্যবস্থা এখন হয় নি। আমাদের আইসিইউ ও সিসিইউ এর ঘাটতি রয়েছে। আমরা লিখেছি, বলেছি এগুলো। আশা করি এই সমস্যা সমাধান হবে খুব দ্রুত। যেহেতু, করোনার প্রাদুর্ভাব ও হয়ে যাচ্ছে তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

 

যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে একদল হাজারো অনুরোধের পরও স্বাধী…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধের স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
  • ১২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শিশুর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950