দেশে করোনা শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ

০৬ জুলাই ২০২২, ০৫:২৯ PM
দেশে করোনা শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ

দেশে করোনা শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ © ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ১৮৫ জনে। বুধবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ১ হাজার ৭২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ৭৯৯ জন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ২৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় ৭ জনের মৃত্যু হয়। এদিন ১ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়। এদিনও শনাক্তের হার ১৬.৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের চারজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের। মৃতদের দুজন পুরুষ, দুজন নারী।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬