মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

২৩ মে ২০২২, ০৯:৫৬ AM

© সংগৃহীত

বিশ্বজুড়ে বেড়েই চলছে বিরল ভাইরাস সংক্রমণ জনিত রোগ মাঙ্কিপক্স। এমন পরিস্থিতিতে মাসতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, রোগটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। যাদের লক্ষণ আছে তাদের সংস্পর্শে আসার মাধ্যমে রোগটি হচ্ছে। এ রোগের বিস্তার রোধে সামনের দিনগুলোতে নির্দেশনা ও পরামর্শ দেবে সংস্থাটি।

ডব্লিউএইচওর সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড হেম্যান বলেন, রোগটি যৌন সংক্রমণের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়েছে। এটি যৌন ক্রিয়ার মধ্য দিয়ে ছড়াচ্ছে। মাঙ্কিপক্স যৌনবাহিত রোগের মতো সংক্রমিত হচ্ছে। যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সমকামী-উভকামী কম বয়স্ক পুরুষরা মাঙ্কিপক্স রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। তবে কী কারণে তারা এত বেশি আক্রান্ত হচ্ছেন সেটা এখনও পরিষ্কার নয়। এটা কেবল কাকতালীয় ব্যাপার নাকি যৌন আচরণের ফলে রোগটি সহজে ছড়িয়ে পড়ছে তা স্পষ্ট নয়।

মাঙ্কিপক্স মানুষ থেকে মানুষে ছড়ায়। মাঙ্কিপক্সে আক্রান্ত কারো ঘনিষ্ট সংস্পর্শে এলে রোগটি অন্যজনের দেহে সংক্রমিত হতে পারে। চোখ, মুখ, নাক, ফাটা বা কাটা চামড়া দিয়ে মাঙ্কিপক্স মানুষের দেশে ঢুকতে পারে।

উল্লেখ্য, ইউরোপের বেশ কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ১৫টি দেশের ৯২ জনের বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬