৪৫% অবিবাহিত পুরুষ একই বিছানার চাদরে ঘুমান চার মাস ধরে: গবেষণা

০২ মে ২০২২, ০৫:৫৫ PM

© প্রতীকী ছবি

পরিচ্ছন্ন থাকার কথা বলা হয়। অধিকাংশে তা চেষ্টাও হয়তো করেন। কিন্তু সকলে তা পারেন কি? অন্তত সাম্প্রতিক সমীক্ষা তেমন বলছে না।

‘দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) এমনিতেই সর্ব ক্ষণ ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে নানা ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকে। আর চালায় নিয়মিত সমীক্ষা।

করোনা ছড়াতে শুরু করার পর থেকে সিডিসির সে সব তথ্য বিশেষভাবে গুরুত্ব পেতে শুরু করেছে। কারণ অতিমারি শিখিয়েছে, পরিচ্ছন্নতার দিকে নজর না দিয়ে উপায় নেই। তাই এ বার সিডিসি-ও আরও বেশি করে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে সমীক্ষা চালাচ্ছে।

তেমনই একটি সমীক্ষায় উঠে এল অবিবাহিত পুরুষদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে কিছু অজানা তথ্য। সমীক্ষা চালানো হচ্ছিল ঘরের কাজ ও পরিচ্ছন্নতায় কতটা নজর দিয়ে থাকেন অবিবাহিত পুরুষরা, তা নিয়ে। 

ব্রিটেনের ২ হাজার ২৫০ অবিবাহিত পুরুষকে এ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁরা সকলেই একেবারে একা থাকেন। পরিবারের কেউ থাকেন না তাঁদের সঙ্গে। 

দেখা যায়, ৪৫ শতাংশ অবিবাহিত পুরুষ একই বিছানার চাদরে ঘুমান চার মাস ধরে। গড়ে মাস চারেকের আগে বিছানার চাদর কাচেন না তাঁরা। যাঁরা কোনও সম্পর্কে আছেন এবং তাঁদের সঙ্গীর যাতায়াত থাকে বাড়িতে, তাঁরা তবু কিছুটা তৎপর হন ঘর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে। না হলে আরওই অবহেলা করেন ঘর পরিষ্কার, বিছানা-বালিশের ঢাকা বদলানোর মতো কাজকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬