টানা ১০ দিন মৃত্যুশূন্য, শনাক্তের ১৭ জনের ১৫ জনই ঢাকার

৩০ এপ্রিল ২০২২, ০৫:২১ PM
টানা ১০ দিন মৃত্যুশূন্য

টানা ১০ দিন মৃত্যুশূন্য © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১০ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ। ফলে দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। শনিবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে ১৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া কক্সবাজার ও সিলেটে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৯১ জনে।

আরও পড়ুন: করোনা নিয়ে নতুন সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

এতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। একই সময়ে ২ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

এদিন সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর আগের ২০২০ সালের ৪ এপ্রিল একদিনে এরচেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল। সেদিন নয় জন রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ।

জলাবদ্ধতায় অপরিপক্ব পাট কাটতে বাধ্য যশোরের কৃষক
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬