সেপ্টেম্বরের পর একদিনে সর্বাধিক মৃত্যু

৩০ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © ফাইল ফটো

করোনায় আক্রান্ত ও আক্রান্তের হার কমলেও হঠাৎ বেড়েছে মৃত্যু। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ১৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ২২ সেপ্টেম্বর, সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। 

এর আগে গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২১ জনের। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ, আর মৃত্যু বেড়ে দেড়গুণ হয়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩৬৩ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ১৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ 
  • ০১ আগস্ট ২০২৬
বার্ন ইনস্টিটিউটে ডাক্তার দেখানোর টিকিট মিলবে অনলাইনে
  • ০১ আগস্ট ২০২৬
টেকসই ও উন্নত জাত উদ্ভাবনেই প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ: বাকৃ…
  • ০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে কড়া সতর্কতা
  • ০১ আগস্ট ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে: ম…
  • ০১ আগস্ট ২০২৬
১৮০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬