আরও ৩৪৪৭ জনের দেহে করোনা, শনাক্তের হার ১৪.৩৫ শতাংশ

১৫ জানুয়ারি ২০২২, ০৫:৩৯ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৭ জন। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে। 

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে। 
 
আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৪ হাজার ৩৭৮ জন; শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৬৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৪ জন। বরিশালে ১ ও সিলেটে ২ জন মারা গেছেন।

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের নেতৃত্বে শানজি ও আমি…
  • ০১ আগস্ট ২০২৬
এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ, অভিযুক্ত দুই বহ…
  • ০১ আগস্ট ২০২৬
বোন দিলেন লিভার, চিকিৎসকদের চেষ্টায় ‘হলুদ চোখ’ সাদা নিয়ে ঘর…
  • ০১ আগস্ট ২০২৬
রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬