একদিনে করোনায় আক্রান্ত ৪ হাজার ৩৭৮ জন

১৪ জানুয়ারি ২০২২, ০৫:৫৩ PM
করোনায় মৃত ব্যক্রি লাশ দাফন

করোনায় মৃত ব্যক্রি লাশ দাফন © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৮ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৭৮ জন।শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৪২ জনে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে। 

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৩ হাজার ৩৫৯ জন; শনাক্তের হার ছিল ১২ দশমিক ০৩ শতাংশ।

আরও পড়ুন: ভিসির সাক্ষাতে অসন্তুষ্ট ছাত্রীরা, ফের বিক্ষোভ

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৩৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৯ হাজার ৮৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

আরও পড়ুন: সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন। চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

ট্যাগ: করোনা
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
  • ০৬ অক্টোবর ২০২৬
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬