লকডাউনের কোনো পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

০৫ ডিসেম্বর ২০২১, ০৩:২৮ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক © সংগৃহীত

মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের কারণে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই। তবে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর জোর দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ ডিসেম্বর) সকালে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের সংক্রামিত হয়ে দেশে না আসারও অনুরোধ করেন। একই সঙ্গে মৃত্যুর হার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকতেও বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬