করোনা ভ্যাকসিন

প্রথম ডোজের টিকা পেয়েছে ৯ লাখ স্কুল শিক্ষার্থী

০৫ ডিসেম্বর ২০২১, ১০:০৬ AM
প্রথম ডোজের টিকা পেয়েছে ৯ লাখ স্কুল শিক্ষার্থী

প্রথম ডোজের টিকা পেয়েছে ৯ লাখ স্কুল শিক্ষার্থী © ফাইল ফটো

সারাদেশে শিক্ষার্থীদের ৮ লাখ ৯৯ হাজার ৫১০ স্কুল শিক্ষার্থী পেয়েছে করোনার প্রথম ডোজের টিকা। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৬ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী। গত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। দেশের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান আওতায় আনা হয়।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

গত শনিবার পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৪২ হাজার ৬৩৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৪৪ জনকে। আর ২৫ হাজার ২৯৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৭ হাজার ৬১৮ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ১৪ হাজার ৪৩০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪২০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close