কাঁচা নাকি ভাজা, কোন বাদাম বেশি উপকারী?

০৩ ডিসেম্বর ২০২১, ০৩:২৬ PM

© ফাইল ছবি

বাদাম স্বাস্থ্যকর একটি খাবার। অফিসের টেবিলে কিংবা ব্যাগে তাই বয়াম ভর্তি করে বাদাম রাখতে পারেন। এতে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, প্রোটিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর বাদাম খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা মিলেছে গবেষণায়। এর মধ্যে অন্যতম হচ্ছে— এটি কোলেস্টেরল, রক্তচাপ ও রক্তে শর্করার মতো সমস্যায় উপকার করে।

তবে বাদাম নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন ওঠে— কাঁচাবাদাম ও ভাজা বাদামের মধ্যে কোনটিতে পুষ্টি উপাদান বেশি। তাই আজকে জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর—

যদি এক কথায় উত্তর বলতে হয়, তবে বলা চলে কাঁচা ও ভাজা দুভাবেই বাদাম খাওয়া স্বাস্থ্যকর। কারণ দুভাবেই বাদাম খেলে তার পুষ্টি উপাদান পাওয়া যায়। তবে যদি বাদাম কাঁচা অবস্থায় অথবা হালকা ভেজে খাওয়া যায়, তা হলে বাদামের পুষ্টি উপাদান একই থাকে। কিন্তু আবার অতিরিক্ত ভেজে বা তেল দিয়ে ভাজা হলে বাদামের পুষ্টিগুণ কিছুটা কমে যায়।

এদিকে কাঁচাবাদাম অত্যন্ত পুষ্টিকর। কিন্তু এতে অনেক সময় ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে, যা অসুস্থতার কারণ হতে পারে।

আর ভাজা বাদামে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। এ ছাড়া বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বিরও ক্ষতি হতে পারে এবং অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। তবে এগুলোর ক্ষতি ক্ষুব বেশি পরিমাণে নয়।

কিন্তু বাদাম ভাজার ক্ষেত্রে মনে রাখতে হবে, তাপমাত্রা ও ভাজার সময়কালের ওপরে বাদামের পুষ্টিগুণে প্রভাব ফেলতে পারে। বাইরে পাওয়া বিভিন্ন ভাজা বাদাম না খেয়ে কাঁচা বাদাম কিনে সেটিকে হালকা আঁচে ভেজে খাওয়া ভালো। আর তেল দিয়ে ভেজে খেতে চাইলে নারিকেল তেল ব্যবহার করা উচিত, এতে পুষ্টির তেমন পার্থক্য হয় না।

তথ্যসূত্র: হেলথলাইন ডটকম

ট্যাগ: বাদাম
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence