করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

০২ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ PM
করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৬ জনে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনে।

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে আরও ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৪ শতাংশ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬