করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে

০১ ডিসেম্বর ২০২১, ১১:৫৯ AM
করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে © সংগৃহীত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ৩০০ জন। এর পাশাপাশি দৈনিক শনাক্তের হার বেড়েছে দেড় লক্ষের বেশি।  

বুধবার (১ ডিসেম্বর) সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ হাজার ৫৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৫২ লাখ ৩২ হাজার ৫৭১ জন।

একই সময়ে বিশ্বে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে ৫ লাখ ৭৮ হাজার ২০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬ কোটি ৩০ লাখ ১২ হাজার ৯৭৯ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে । দেশটিতে নতুন করে আক্রান্ত ৯৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত চার কোটি ৯৪ লাখ ২১ হাজার ৭৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮ লাখ ২ হাজার ৯৬৬ জন। দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ভারত ও জার্মানি।

দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২২৯ জন মারা গেছেন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৬৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্ত ৯৬ লাখ ৩৬ হাজার ৮৮১ জন এবং মোট মারা গেছেন দুই লাখ ৭৫ হাজার ১৯৩ জন।

এদিকে আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মোট মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪৩১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ১৮ লাখ ২১ হাজার ১২৪ জন এবং মোট মারা গেছেন ছয় লাখ ৮ হাজার ৭১ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারতে এ পর্যন্ত মোট আক্রান্ত তিন কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৫৭৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ৫৬ জন।

এছাড়া গত একদিনে পোল্যান্ডে ৫২৬ জন, জার্মানিতে ৪৮৫ জন, তুরস্কে ২০৭ জন,হাঙ্গেরিতে ১৯৫ জন, ভিয়েতনামে ১৯৭ জন, যুক্তরাজ্যে ১৫৯ জন এবং ইরানে ১১৯ জন মারা গেছেন।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence