করোনায় মৃত্যু আরও কমেছে, শনাক্ত ১৫৫

২৭ নভেম্বর ২০২১, ০৫:১৮ PM
করোনায় মৃত্যু আরও কমেছে, শনাক্ত ১৫৫

করোনায় মৃত্যু আরও কমেছে, শনাক্ত ১৫৫ © ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৫ জনে। শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে।

এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে ২৩৯ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়। এছাড়া বৃহস্পতিবার ৯ জন হয়। এদিন শনাক্তের সংখ্যা ছিল ২৩৭ জন।

পড়ুন: নতুন ধরন ‘ওমিক্রন’-এর বিরুদ্ধে টিকা কাজ করবে?

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৬২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬