করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

২৬ নভেম্বর ২০২১, ০৬:১৮ PM
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭৩ জনে। শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৪২৪ জনে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে শনাক্ত হয় ২৩৭ জনের।

পড়ুন: করোনার সবচেয়ে ভয়াবহ ধরন শনাক্ত, সতর্কতা

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৮৩০ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯১৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ১৮ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬