করোনায় আরও ৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

২৫ নভেম্বর ২০২১, ০৫:৪৬ PM
করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৩৭ © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়। এদিন শনাক্ত হয়েছে ৩১২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
অন্যরকম রেকর্ড ডাচ অধিনায়কের
  • ১৫ জুন ২০২৬
×