করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

২০ নভেম্বর ২০২১, ০৪:৫১ PM
করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। গত বছরের এপ্রিলের পর থেকে দেশে এটিই করোনায় মৃত্যু শূন্য প্রথম দিন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত রইল।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

এর আগে, গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। এদিন ২৫৩ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
অন্যরকম রেকর্ড ডাচ অধিনায়কের
  • ১৫ জুন ২০২৬
×