করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

১৮ নভেম্বর ২০২১, ০৪:২৫ PM
করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেহে গত গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় ২৭ হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জনে।

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে আরও ২৬৬ জনের দেহে এ ভাইরাসে শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫০৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬