করোনায় মৃত্যু আরও বেড়েছে, কমেছে শনাক্ত

১৩ নভেম্বর ২০২১, ০৪:৫১ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

এর আগে, গতকাল শুক্রবার (১২ নভেম্বর) আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু এবং ২২১ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছিল। এছাড়া গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) মাত্র একজনের মৃত্যু হয়েছিল। এদিন ২৩৭ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়।

আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৫৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
 
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ সময়ে ঢাকায় ৩, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ১ জন করে মারা গেছেন। 

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬