করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

১১ নভেম্বর ২০২১, ০৫:১২ PM
করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯০৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। 

এর আগে, গতকাল বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে ২৩৫ জনের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী একজন পুরুষ। তাঁর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের বাসিন্দা এবং সরকারি হাসপাতালে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৪৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬