করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

১০ নভেম্বর ২০২১, ০৬:২৪ PM
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ২৭ হাজার ৯০৬ জন প্রাণ হারালেন। বুধবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে।

এর আগে, গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়। এদিন নতুন করে শনাক্তের সংখ্যা ছিল ২০৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ১৭ হাজার ৯৮৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬