করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২০৬

০৯ নভেম্বর ২০২১, ০৪:৩৪ PM
করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২০৬

করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২০৬ © ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০৪ জনে।

মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে। আগের দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু ও ২১৫ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬