১২ বছরের কম বয়সীদের এখনই টিকা নয়: স্বাস্থ্যমন্ত্রী

০১ নভেম্বর ২০২১, ০৮:২৫ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

এখনই ১২ বছরের কম বয়সীদের টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সঙ্কট নেই। তাদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে।

সোমবার (০১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে এ কার্যক্রম শুরু করা হবে। আপাতত রাজধানীর আটটি স্কুলকে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আট কেন্দ্রে প্রতিদিন পাঁচ হাজার করে ৪০ হাজার শিশুকে টিকা দেয়া হবে। সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক পাঁচ হাজার শিশুকে টিকা দেয়া হবে।

মন্ত্রী বলেন, এখন পর্যন্ত এ টিকার ৯৬ লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে ১৪ লাখ ডোজ দেয়া হয়েছে। হাতে থাকা ৮২ লাখ ডোজ শিক্ষার্থীদের দেয়া হবে। আরো বেশকিছু টিকা পাইপলাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬