স্কুলশিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা পেল তাহসান ও তমা

০১ নভেম্বর ২০২১, ১২:৩৮ PM
প্রথম টিকা পেল তাহসান ও তমা

প্রথম টিকা পেল তাহসান ও তমা © টিডিসি ফটো

রাজধানীতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে আজ। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এই কেন্দ্রে করোনার প্রথম টিকা পেয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী তাহসান হোসেন ও মাহজাবিন তমা। তারা দুজনই শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থীদেরকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

টিকা নেওয়া শেষে তাহসান বলে, ‘টিকা নেওয়ার ক্ষেত্রে প্রথমে একটু দ্বিধা লাগছিল। পরে দ্বিধা কেটে যায়। আমি অনেক ভাগ্যবান। করোনার ভয়টা আমার মধ্যে আর থাকবে না। আমার বয়সী শিক্ষার্থীদের মধ্যে আমিই প্রথম টিকা নিলাম। আমি সহপাঠী শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, তারাও যাতে করোনার টিকা নেয়।’

প্রথম টিকা নেওয়া তাহসানের বাবা মোহাম্মদ মোফাজ্জেল হোসেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বলেন, এই টিকা কর্মসূচি সফল করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা দরকার। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা নিলে তারা নিরাপদ থাকবে।

একই সময় টিকা নেওয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির আরেক শিক্ষার্থী মাহজাবিন তমা বলেন, ‘প্রথমে একটু ভয় ভয় লাগছিল। তবে এখন আর ভয় লাগছে না। বরং আমি টিকা নিতে পেরে আনন্দিত।’

‘সব শিশু টিকা নিবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’ প্রতিপাদ্যে আজ শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যা মতে, গত ১৪ অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। টিকা নেওয়া শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি। পরবর্তী সময়ে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে সারা দেশের শিক্ষার্থীদের (১২-১৭ বছর) টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬