করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

৩১ অক্টোবর ২০২১, ০৫:৫৮ PM
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে। রবিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জনে।

এর আগে, গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়েছে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১৬৬ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২২৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২২ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

৭-১ গোলের দুঃস্বপ্নের স্মৃতি পেরানোর পর ব্রাজিলের রেকর্ডও ক…
  • ১৫ জুন ২০২৬
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ডাচদের রুখে দিল জাপান
  • ১৫ জুন ২০২৬
এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ খেলেছে, কোন দেশ কত
  • ১৫ জুন ২০২৬
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবকের পা হারানোর অভিযোগ, তদ…
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
  • ১৫ জুন ২০২৬
×