করোনা: দেড় বছরে সর্বনিম্ন শনাক্তের দিনে মৃত্যু বেড়েছে

৩০ অক্টোবর ২০২১, ০৪:৪২ PM
করোনাভাইরাস

করোনাভাইরাস © প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ১৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা গত দেড় বছরে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ এপ্রিল ১৩৯ জনের মৃত্যু হয়।  নতুন ১৬৬ জনসহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। 

একই সময়ে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে।

আজ শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু ও ৩০৫ জন নতুন করে শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সে হিসেবে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৩২ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ২ জন। এর মধ্যে ঢাকায় ৪, চট্টগ্রামে ২, খুলনায় ১ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে।

নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
close