করোনায় ‍মৃত্যু-শনাক্ত বেড়েছে

২৯ অক্টোবর ২০২১, ০৫:১৭ PM
করোনায় ‍মৃত্যু-শনাক্ত বেড়েছে

করোনায় ‍মৃত্যু-শনাক্ত বেড়েছে © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৮৫৪ জনে। শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৭ হাজার ৮৫৪ জন এবং শনাক্ত হওয়া ৩০৫ জনকে নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়। এদিন ২৯৪ জনের দেহে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬