টিকার এসএমএস না পেলে ধৈর্য ধরতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর

২৪ অক্টোবর ২০২১, ০৬:২৪ PM
টিকার এসএমএস না পেলে ধৈর্য ধরতে হবে

টিকার এসএমএস না পেলে ধৈর্য ধরতে হবে © ফাইল ছবি

করোনার টিকা নিতে চেয়ে নিবন্ধন করেও যারা এসএমএস পাননি তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, যাদের এখনও এসএমএস আসেনি তাদের অবশ্যই ধৈর্যসহ অপেক্ষা করতে হবে। রোববার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত অনলাইন বুলেটিনে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক নাজমুল ইসলাম জানান, দেশে করোনা ভাইরাসের টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ, তাদের মধ্যে ২ কোটিরও বেশি মানুষ দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন। তবে যাদের নিবন্ধন হয়েছে, মোবাইল ফোনে এসএমএস এসেছে, যথাসময়ে তারা টিকা গ্রহণ করবেন।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

পড়ুন: করোনায় আজও ৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

সংক্রমণের নিম্নগতিতে আত্মতুষ্টির কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অবশ্যই জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ কার্যকর ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬